ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে মঙ্গলবার রাতে সাড়ে ১২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। পথের বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাকিবুল ইসলাম জানান, চেকপোস্টে নিয়মিত তল্øাশির সময় জাহিদুলকে দেখে তাদের সন্দেহ হয়। এসময় তাকে আটক করে দেহ তল্লাশি করলে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটক জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচই পশ্চিমপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।





