কাগজপত্র সঠিক থাকায় আটক ট্রাক ছেড়ে দিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ চোরাই সন্দেহে যশোর শহরের বকচর এলাকা থেকে জব্দকৃত ট্রাকটি গত সোমবার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে সঠিক পাওয়ায় তারা ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে হেফাজতে নেয়া ব্যক্তিদেরও ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, গত সোমবার বিকেলে বকচর এলাকা থেকে চোরাই সন্দেহে একটি পুরনো ট্রাক জব্দ করেন কোতয়ালি থানা পুলিশের এসআই আব্দুর রহমান। তিনি এ সময় সেখান থেকে ৩ জনকে আটকও করেন। এ বিষয়ে ট্রাকের চালকের ভাষ্য ছিলো, তিনি ট্রাকের পুরনো কাঠামো পরিবর্তন করতে তিনি যশোরের বকচরের চিন্টু মিয়ার কাছে এসেছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও চোরাই দাবি করে পুলিশ ট্রাকটি নিয়ে যায়।

ভাগ