বিট পুলিশিংয়ের আলোচনা সভা রূপদিয়ায়

রুপদিয়া (যশোর) সংবাদদাতা ॥ মঙ্গলবার সকাল ১১ টায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদক, জঙ্গি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর (ইন্টালিজেন্ট এ্যান্ড কমিনিউটি পুলিশিং) শাহজাহান আহমেদ। প্রধান অতিথি ছিলেন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালি মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সুমন ভক্ত, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সু প্রভাত মন্ডল এবং এ এস আই আজাদ, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ^াস প্রমুখ।

ভাগ