যশোরে ছুরিকাহত রাশেদের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বোলপুর গ্রামে চোরের ছুরিকাঘাতে আহত রাশেদুল ইসলাম রাশেদ (৩০) অবশেষে মারা গেছেন। তিনি একই গ্রামের আব্দুল মালেকের পুত্র। নিহতের ভাই আব্দুল্লাহ জানান, গত ২০ আগস্ট সন্ধ্যায় নিজ গ্রাম বোলপুরে তার সিএনজি থেকে একই গ্রামের খোকনের পুত্র মাদক ব্যবসায়ী মনিরুল টাকা চুরি করে। রাশেদ এ ঘটনার প্রতিবাদ করলে মনিরুল ক্ষিপ্ত হয়ে তাকে ছুুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা আড়াইশ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে রাশেদকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ