চোরাচালানী ছুরিকাহত

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোল বাজারে গত সোমবার গভীর রাতে শরীফ হোসেন (৩০) নামে এক চোরাচালানী ছুরিকাহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শরীফ বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মধু শেখের পুত্র। তিনি জানান, রাত ১২ টার দিকে বেনাপোল বাজারের একটি গলিতে কয়েকজন ডেকে নিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা তার কাছে ৫ হাজার টাকা দাবি করেছিল। টাকা না দেয়ায় ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান শরীফ। এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, শরীফের কাছে গাঁজা ছিল। তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা ওই গাঁজা নিয়ে পালিয়ে গেছে। তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাগ