স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে উন্নত জাতের খেজুর গাছের চারা রোপণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেশবপুর-মণিরামপুরের সীমান্তবর্তী নাগরঘোপে খেজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খেজুর গাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, আব্দুর রহিম প্রমুখ। উল্লেখ্য, প্রাথমিকভাবে উল্লেখিত স্থানের ৩২ শতক জমিতে ১২০টি খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। ধারাবাহিকভাবে যশোরাঞ্চলে উন্নত জাতের প্রায় ৮ হাজার খেজুর গাছের চারা রোপণ করা হবে। এদিকে দুপুরে কেশবপুর প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে প্রমুখ।





