বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে ফ্রি হেলথ্ ক্যাম্পে সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত ৪৯২ জনকে চিকিৎসা সেবা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) নীল দল। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী শিক্ষকদের এ সংগঠন ‘কমিউনিটি সার্ভিস’ এর অংশ হিসেবে চিকিৎসার পাশাপাশি রোগীদের ওষুধও সরবরাহ করে। মঙ্গলবার সকালে বিশ^বিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নীল দলের ফ্রি হেলথ্ ক্যাম্পের উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। যবিপ্রবি নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, বিশ^বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, প্রভোস্ট ড. সেলিনা আক্তার, নীল দলের সদস্য সচিব ডা. মো. ফিরোজ কবির, নীল দলের যুগ্ম আহ্বায়ক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ড. তানভীর ইসলাম, নীল দলের সদস্য ড. শিমুল সাহা, ড. মো. কোরবান আলী, মো. হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, শাহীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম। হেলথ্ ক্যাম্পে পেইন, আর্থারাইটস, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ওবায়দুল হক, অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. তহিদুল ইসলাম, পুষ্টিবিদি তানভীর আহমেদসহ বিভিন্ন বিষয়ে ঢাকা ও যশোরের ১৮ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক ৪৯২ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। বিজ্ঞপ্তি





