বেনাপোল সংবাদদাতা॥ প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে ৮ হাজার ৭০২ পিস বস্ত্র দিলো বেনাপোল কাস্টমস হাউস। গতকাল মঙ্গলবার বিকেলে দুটি কাভার্ডভ্যান বোঝাই পোষাক সামগ্রি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৬ হাজার ২২৪ পিস শাড়ি, ১ হাজার ১৭৫ পিস থ্রি-পিস, ৪শ পিস ওড়না, ৭৭৩ পিস চাদর, ৪২ পিস লুঙ্গি ও ৮৮ পিস কম্বল। কাস্টমস সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্বাহী আদেশে এ বস্ত্রগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে পাঠানো হচ্ছে। বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, বিভিন্ন সময়ে সীমান্ত থেকে বিজিবি, পুলিশ ও কাস্টমস মালিকবিহীন এ সব সামগ্রি কাস্টমস হাউজে জমা দেয় এ সমস্ত বস্ত্র। দীর্ঘদিন এ সমস্ত বস্ত্রের কোনো দাবিদার না থাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়াা হলো।





