কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা॥ কলারোয়ায় পালিত হলো ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৮ম মৃত্যুবার্ষিকী। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলারোয়া উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ’র সভাপতিত্বে এই ভাষা সৈনিকের স্মৃতিচারণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি মোমিনুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়ারা খাতুন, কাজীরহাট কলেজে’র অধ্যক্ষ এস,এম সহিদুল আলম, এম,আর ফাউন্ডেশন একাডেমি’র প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, পৌর মেয়র কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কপাই সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাব সভাপতি দিপক শেঠ, সাংবাদিক ও শিক্ষক নেতা শামসুর রহমান লালটু, ইউপি সদস্য খায়রুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, ও অধ্যাপক রফিকুল ইসলাম।





