ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আবু তাহের (৫৫) মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। এদিন আসর নামাজবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। এদিকে বিএনপি নেতা আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।





