ভাষা সৈনিক শেখ আমানুল্লাহ’র ৮তম মৃত্যুবার্ষিকী আজ

কাজীরহাট(সাতক্ষীরা) সংবাদদাতা॥ বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা প্রায়ত আলহাজ¦ শেখ আমানুল্লা’র ৮ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৩ সালের ৩১ আগষ্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন বরেন্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ¦ শেখ আমানুল্লাহ। তিনি কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। দিবসটি পালন উপলক্ষে সকাল-১০ টায় উপজেলার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থল পারিবারিক কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান কলারোয়া উপজেলা শিক্ষক সমতি’র সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

ভাগ