লোকসমাজ ডেস্ক॥ নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে আসলেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গানের শিরোনাম ‘হবো আবার দুই’। জাহিদ আকবরের কথায় গানটির সুর করেছেন লুৎফর হাসান। আর সংগীতায়োজন করেছেন অভিজিৎ জিতু। গানটি সালমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এ গায়িকা বলেন, বেশ ভিন্নধর্মী কথা-সুরের একটি গান। আমার নিজেরই গাইতে ভালো লেগেছে। আশা করছি গানটি সময়ের সঙ্গে সঙ্গে একটি ভালো অবস্থানে যাবে।





