স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি যশোর ২৫০ শয্যা হাসপাতাল শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩য় ও ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সরোয়ার কবির। বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কায়েসুজ্জামান, আব্দুল গনি, ফারুক হোসেন, মেহেদী হাসান, মিজানুর রহমান, হারুণার রশিদ, কামাল হোসেন, আব্দুল কাদের প্রমুখ। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মৃৃত্যুতে তপন রায়কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।





