‘স্বপ্ন’ এখন উত্তরখানে

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন উত্তরখান মাজার চৌরাস্তার জামান টাওয়ারে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ‘স্বপ্ন’র নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়। এসময় ইনভেস্টর মো. আসাদুজ্জামান রাজু, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসান, ‘স্বপ্ন’ ফ্র্যাঞ্চাইজির রিজওনাল হেড সরকার নূর মোহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। বাই ওয়ান গেট ওয়ান ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্যছাড়। এছাড়াও গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সেবা। হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর- ০১৮৪৭-২৬৫১৬৩।