বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বিকেলে যশোর শহরতলীর বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল দাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাড়ির সামনে মন্দিরে বিদ্যুতের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাবুল দাসের বাড়ি ওই বিরামপুর গ্রামে। তিনি পিডিবিতে বিদ্যুতের কাজ করতেন আউটসোর্সিং কর্মচারী হিসেবে। মৃতের আত্মীয় নিমাই দাস জানিয়েছেন, কাল বিকেলে বাড়ির সামনে মেইন লাইন থেকে মন্দিরে বিদ্যতের সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে বিকেল ৫টার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাগ