স্টাফ রিপোর্টার॥ যশোরে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে সাজেদা ফাউন্ডেশন। এসব সামগ্রীর মধ্যে পাঁচশ’ মেডিকেটেড মাস্ক ছাড়াও ছিল অন্যান্য উপকরণ। বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তারা। এসময় সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির, পরিচালক (স্বাস্থ্য) ডা. তরীকুল ইসলাম, কোভিড ইউনিটের প্রধান ডা. ইউশা ইবনে নাকিব, আইসিইউ সিনিয়ার মেডিকেল অফিসার ডা. শুভজিৎ কুড়ি, কাস্টমার কেয়ার অফিসার মাহাবুব আলম, রাসেল আহমেদ, জাহিদুল ইসলাম, শচীন প্রামানীক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত কয়েকমাস ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিট ও আইসিইউ ইউনিটের সেবা কার্যক্রম পচিলানা করছে সাজেদা ফাউন্ডেশন।



