ছাত্রদলের ৩ নেতাকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ

লোকসমাজ ডেস্ক॥ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ তিন ছাত্রনেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে এক বিবৃতিতে তাদের অবিলম্বে প্রকাশ্যে উপস্থিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের এজেন্সিগুলোই তিন ছাত্রনেতাকে তুলে নিয়ে গেছে অভিযোগ করে মির্জা ফখরুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীকে সোমবার রাত ১০টায় যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনো হদিস দিচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, এটি ভয়াবহ, অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

ভাগ