ঝিকরগাছায় বিএনপি নেতা হুমায়ুন কবিরের মায়ের কুলখানী অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির এর মাতা মরহুমা মনোয়ারা বেগম এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে। কুলখানী উপলক্ষে মঙ্গলবার জোহরবাদ মোবারকপুর জামে মসজিদ, বিশ^াসপাড়া জামে মসজিদ, পিরতলা জামে মসজিদ, কলেজপাড়া জামে মসজিদ, কুটিপাড়া জামে মসজিদ, সরকারী শিশুসদন ও পায়রাডাঙ্গা সাহারা-জামান হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়েছে। পিরতলা জামে মসজিদে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওলানা মুশফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি যশোর পৌরসভার সাবেক মেয়র এড. মোহাম্মদ ইসহক, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা কৃষকদলের সাবেক সভাপতি লাল বাবুসহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২২ আগষ্ট দুপুরে বার্ধক্যজনিত কারনে ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরের মাতা মনোয়ারা বেগম মৃত্যুবরণ করেছিলেন।

ভাগ