নদীতে গোসল করতে নেমে শ্রমিক নিখোঁজ

বাগেরহাট সংবাদদাদা ॥ বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে বেল্লাল মোল্লা (২৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোজ হন ওই শ্রমিক। নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ বেল্লাল মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে।

ভাগ