ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৮ আগস্ট তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সকাল নয়টায় মরহুমের কবর জিয়ারত, সকাল ১১ টায় বাঁকড়া বাজারে দোয়া মাহফিল ও সাড়ে ১১ টায় মরহুমের শুকুরখোলা গ্রামের বাড়িতে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষ বিতরণ করা হবে বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি বি এস এম আলী আকবার। কর্মসূচি পালনের জন্য সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু।





