চৌগাছায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ধনী প্লাজায় এ উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক স¤পাদক এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনূচ আলী দফাদার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলাম ডবলু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, যশোর জেলা যুবদলের সহ-আইন বিষয়ক স¤পাদক আলি বুদ্দিন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ, যুবদল নেতা ফারুক হোসেন, সাইফুল ইসলাম রিংকু, পৌর যুবদলনেতা মইন উদ্দিন মঈনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভাগ