করোনা ভাইরাস সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় ক্যাম্পেইন পরিচালনায় নগরীতে আগামী ২১ আগস্ট শনিবার থেকে খুলনা মহানগরীর মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার মাষ্ক ও সেনিটাইজার বিলি করবে খুলনা মহানগর বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে অনুদান গ্রহণ অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এ ঘোষণা দেন। তিনি বলেন, করেনা ভাইরাস থেকে রক্ষা পেতে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকেও নিজস্ব প্রস্তুতি নিতে হবে। জনগণকে সচেতন করতে খুলনা মহানগর বিএনপি নগরীতে শনিবার থেকে জনগণের মাঝে ২০ হাজার মাষ্ক ও সেনিটাইজার বিলি করবে। অনুদান গ্রহণ অনুষ্ঠানে খালিশপুরের সাবেক ছাত্র নেতা ফ্রান্স প্রবাসী কাজী ওয়ালিউল ইসলাম লিটন প্রদত্ত পাঁচ হাজার মাষ্ক গ্রহণ করে অনুদানের জন্যে ধন্যবাদ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, মিসেস রেহানা আক্তার, কমান্ডার আবু জাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহিবুল্লাহ কচি, ইউসুফ হারুন মজনু প্রমুখ।- বিজ্ঞপ্তি




