যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সদস্যদের নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের কার্যালয়ে ব্যবসা চালু করার বিষয়ে করণীয় নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পরান, মাসুদ আলম, সহিদুল ইসলাম গাজী প্রমুখ। বিজ্ঞপ্তি।




