চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমানে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে আব্দুর রহমান (১৮) নামের এক কিশোর। সে উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউর নগর গ্রামের শফি উদ্দীনের ছেলে। ওই কিশোরের বোন শাপলা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তার ছোট ভাই মোটরসাইকেল কিনে দেয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আসছিল। এই আবদারে অসম্মতি জানান তার বাবা। এতে অভিমান করে গত পাঁচদিন বাড়িতে কোনো খাবর খায়নি সে। রবিবার দুপুরের দিকে ঘুমের ওষুধ খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। ডাকা-ডাকি করলেও অবচেতন অবস্থায় থাকে সে। পরে তার ঘরে ওষুধের খোসা দেখে অনুমান করে ঘুমের ওষুধ খেয়েছে সে। হাসপাতালে ভর্তি করা হয়েছে. তার অবস্থা শঙকামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।





