ভিমরুলের কামড়ে প্রাণ গেলো শিশুর

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের মিনাপাড়ায় ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশু আয়ানের মৃত্যু হয়েছে। সে নাসির মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, রোববার সকাল ১০ টার দিকে আয়ান বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় ১০/১৫টি ভিমরুল তাকে কামড় দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শিশু আয়ানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ভাগ