চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের অর্থ স¤পাদক ও পত্রিকাটির চৌগাছা প্রতিনিধি আসাদুজ্জামান মুক্ত। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবরে সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলামসহ সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।





