ঝিনাইদহে মৈত্রী ভলান্টিয়ার্স খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে মৈত্রী ভলান্টিয়াসের্র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে গতকাল শনিবার খাদ্য সহায়তা দেওয়া হয়। শহরের শের-ই-বাংলা সড়কস্থ গ্রাম বাংলা স্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৈত্রী বন্ধু পরিবার ও করোনাকালীন সংকটাপন্ন ১২০ পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও লবণসহ নগদ টাকা দেওয়া হয়। রাশেদ হকে সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ছাত্র মৈত্রী নেতা ইসরাইল হোসেন শান্তি জোয়ার্দ্দার, রুহুল কুদ্দুস খাঁন দুদু, হাবিবুর রহমান রিজুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাগ