স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, এনডিসি কামরুজ্জামান সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হকসহ সংশ্লিষ্টরা। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




