স্টাফ রিপোর্টার ॥ যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সাবেক সভাপতি আলী আকবরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সংগঠনের কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুসলিম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অসীম কুন্ডু, যশোর বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বদরুজ্জামান বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএসএম আরিফ চাকলাদার প্রমুখ। স্মরণসভা শেষে আলী আকবরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





