ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা বাজারের প্রবীণ কাঠ ব্যবসায়ী আনোয়ারুল হক সরদার (৯৫) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার আলকা গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাকে উপজেলা সরকারি গোরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মো. আসলাম খান, আবু তাহের রিপন, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, মাহাবুব আলম মিঠু, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ প্রমুখ।





