ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা॥ খুলনার যোগিপোল ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিমের মা জরিনা বেগম ১২ আগস্ট রাত ৯ টায় তেলিগাতী মধ্যপাড়া এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর, তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।গতকাল শুক্রবার সকালে স্থানীয় দারুত তুবার হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা এতিমখানা ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, নগর বিএনপির সহসভাপতি শেখ ইকবাল হোসেন, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, আবু সাইদ হাওলাদার আব্বাস, আলমগীর হোসেনসহ এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে ওয়ার্ড বিএনপি নেতার মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মোশারেফ হোসেন, যুগ্ম সম্পাদক অধক্ষ্য তরিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান প্রমুখ।





