মহেশপুর সীমান্তে ৮ নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। শুক্রবার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ও মালিটা গ্রাম থেকে এদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। আটককৃতরা হলেন-নড়াইল জেলার কালিয়া থানার পাচকাউনিয়া গ্রামের আলতাফ শেখের ছেলে হোসেন শেখ (৪০), একই থানার খড়রিয়া গ্রামের রাজু শেখের ছেলে আলমগীর শেখ (১৯), কদমতলা গ্রামের সাদেক শেখের স্ত্রী আছমা বেগম (৩৫), সদর উপজেলার মির্জাপুর গ্রামের জালাল শেখের মেয়ে স্বপ্না (৩৫), পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের লিটন মিত্রের ছেলে নিরব মিত্র (২৩), নিরব মিত্রের স্ত্রী সঙ্গীতা মিত্র (১৮), এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ছত্রকান্দা গ্রামের সবুজ বালার স্ত্রী লাকি বালা (২০) ও তার ছেলে সূর্যবালা (৯ মাস)।

ভাগ