স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে রিপা খাতুন (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন। রিপা খাতুন সদর উপজেলার বেড়াশুলা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও বাজারগোপালপুরের ব্যবসায়ী আনিছুর রহমানের স্ত্রী। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রিপার বড় ভাই আরিফুর রহমান শুক্রবার জানান, রিপা খাতুন বাপের বাড়ি থেকে নিকটেই শ্বশুরবাড়ি বাজার গোপালপুরে যাচ্ছিলেন। কিন্তু তিনি আর শ্বশুরবাড়ি পৌঁছাননি। গত দু’বছর আগে রিপার বিয়ে হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কও চমৎকার বলে দাবি করেন আরিফুর। তিনি জানান, সম্ভাব্য সবখানেই খোঁজ করা হয়েছে। কিন্তু তার খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) এমদাদুল জানান, ‘সাধারণ ডায়েরি হওয়ার পর আমরা সব থানায় ম্যাজেস দিয়েছি। মেয়েটির সন্ধান পেলে জানাতে বলেছি। রিপার কেউ সন্ধান পেলে তার ভাই আরিফুর রহমানের ০১৯৮১৮২১৪৫৯ এই মোবাইল ফোনে জানাতে অনুরোধ করা হয়েছে।’





