পাইকগাছায় জানমালের ক্ষতির আশঙ্কা ইউএনও’র দফতরে অভিযোগ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় অন্যের জমি সংলগ্ন স্থানে মাটির ঘর করে বসবাস না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় দেওয়াল পড়ে ওই জমিওয়ালার জান মালের ক্ষয়-ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘর সরিয়ে নেওয়ার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতরে বুধবার একটি অভিযোগ করেছেন আতঙ্কিত জমিওয়ালা রুবেল জমাদ্দার বাদী।
জানা যায়, উপজেলার আলমতলা গ্রামের মো. জামাল জমাদ্দারের ছেলে রুবেল জমাদ্দার রুবেলের জমির পাশে শত্র“তা করার জন্যে সোহরাব জমাদ্দার একটি মাটির ঘর করেন। সেখানে তারা বসবাস করেন না। এ দিকে অনেক দিন ওই ঘরে বসবাস না করায় সেটি দুর্বল ও ঝুঁকিপূর্ণ হয়েছে। এ অবস্থায় যে কোনো সময় সেটি ভেঙ্গে রুবেলদের ঘরবাড়িসহ মানুষ ও ফসলের ক্ষতি করতে পারে। তাই রুবেল বাদী হয়ে প্রতিবেশি মৃত তাছের জমাদ্দারের ছেলে সোহরাব জমাদ্দারের বিরুদ্ধে এ অভিযোগ করেন। বিষয়টি নিষ্পত্তি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী স্থানীয় ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিনকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে কে.এম. আরিফুজ্জামান তুহিন জানান, যেহেতু ঘরটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পার্শ্ববর্তী পুকুরে যাতায়াতের সংকীর্ণ পারিবারিক রাস্তার উপর তাই ঘরটি অপসারণের জন্য বলা হয়েছে। যেকোন সময় এ ঝুঁকিপূর্ণ ঘরটি ধ্বসে পড়ে জানমালের ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সোহরাব হোসেন বলেন, ঘরটি ঝুঁকিপূর্ণ হলেও আমরা সেটি মেরামত করে বসবাস করব। এতে তেমন কোন ক্ষয়-ক্ষতির কিছু নেই।

ভাগ