পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সূত্র মতে, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুরে ইউনিয়ন পরিষদের পিছনে টাকা দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে। রামনগর গ্রামের নেয়ামত গাজীর ছেলে আরিফুল গাজী (৩০), আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামের ইন্তাজ গাজীর ছেলে নজরুল গাজী (৩২), নওশের গাজীর ছেলে আসলাম গাজী (৩২), আবু মুসা সরদারের ছেলে নাজমুল হাসান (২৪), সামাদ গাজীর ছেলে কেনা গাজী (২৭) কে আটক করে। ওসি এজাজ শফী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।





