জিএম মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ খুলনার পাইকগাছায় বাথরুমের সেপ্টি টেংকির উপর নির্মিত ছোট্ট ভাড়া বাসা থেকে ১০ বছর পর ভুমিহীন ৪ সদস্যের পরিবার নতুন ঠিকানা প্রধানমন্ত্রীর আববাসন কাসিমনগরে।
সরেজমিনে জানা গেছে, পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের প্রতিবন্ধী তুরফান মোড়লের পুত্র মফিজুল মোড়ল (২৪)। স্ত্রী, সন্তান ও নানীকে নিয়ে স্থানীয় হাফিজুর রহমানের বাথরুমের সেপ্টি টেংকির উপর নির্মিত ছোট্ট ঘরটি ৫’শ টাকায় ভাড়া দিয়ে ১০ বছর বসবাস করছিল।বর্ষাকাল চলার পথে স্যাৎ স্যেতে অবস্থা। চারপাশে এতই নোংরা অবস্থা যেখানে খুবই দুর্গন্ধ। বিষয়টি নজর কাড়ে সংবাদকর্মীদের। ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে তাদের দুর্বিষহ জীবন কাহিনী প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর দৃষ্টিগোচর হলে তিনি মানবিক দৃষ্টিতে পরিবারটিকে ডেকে নিয়ে ব্যবস্থার আশ্বাস দেন। যে কথা সেই কাজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভুমিহীন জবেদা বেগমের হাতে ঘরে চাবি তুলে দিয়ে প্রধানমন্ত্রীর উপহার বঙ্গবন্ধুর শতবর্ষের উপহার আবাসনের ঘর বুঝে দিলেন। এ সময় আবেগ আপ্লুত ভুমিহীন পরবারটি আপন ঠিকানা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাথায় হাত দিয়ে আশির্বাদ করতে ভুললেননা। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, এধরনের কোন পরিবার এখানে ১০ বছর আছে তা আমার জানা ছিলোনা। অসহায় হতদরিদ্র পরিবার হওয়ায় তারা সুবিধাবাদীদের কোন সুবিধা দিতে না পারায় তাূের কপালে কিছু জোটেনি বলে মফিজুলসহ স্থানীয়রা জানান।এব্যাপারে মফিজুল জানায় তার পিতা পাগল,কর্মাক্ষম, অসুস্থ এদিক সেদিক ঘুরে বেড়ায়। মা হাসিনা বেগমও পাগল বাবার সাথে ঠিকানা বিহীন ঘুরে বেড়ায়। আমরা দু- ভাই – বোন কখনও পাইনি বাবা মায়ের আদর ভালবাসা। বাবার বাড়ী তালা থানার মাছিয়াড়া গ্রামে হলেও জন্মলগ্ম থেকে নানার বাড়ীতে বেড়ে উঠা। পরের বাড়ী কামলা খেটে চলে সংসার।এর মধ্যে বাসা ভাড়া বিদ্যুৎ বিল দিয়ে সংসার চালনা খবই কঠিন। এদিকে বোনটা বিবাহ যোগ্য হয়ে উঠেছে। এ অবস্থায় কিভাবে তাকে বিয়ে দেবে সেটা নিয়েও সে রয়েছে দুঃচিন্তায়। ভুমিহীন হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে দেয়া উপহারের ঘর পেয়ে অনেক খুশি। তার নানী জবেদা ইউএনওকে এজন্য আশির্বাদও করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, এমন লোকদের একটা ঠিকানা উপহার দিতে পেরে মাননীয় প্রধানমন্তরীকে ধন্যবাদ জানাই। আমি নিজেকে গর্বিত মনে করছি।





