শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া ধরার অপরাধে মো. সাজু মোড়ল নামে এক জেলেকে আটক করেছে কদমতলা বন স্টেশন অফিসের সদস্যরা। গতকাল শনিবার ভোরের দিকে সুন্দরবনের কুকুমারী খাল থেকে কাঁকড়া ধরা কাজে ব্যবহৃত একটি নৌকা ও দড়িসহ আনুসঙ্গিক মালামালসহ ওই জেলেকে আটক করা হয়। সে শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে মৃত কেয়াম উদ্দীন মোড়লের ছেলে। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম এ হাসান সত্যতা স্বীকার করে বলেন, আটক জেলের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।




