শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে বিধি নিষেধ উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ। এ সময় শ্যামনগর সরকারি মহসিন কলেজ সংলগ্ন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।




