ফুলতলায় টিকা না পেয়ে বাড়ি ফিরে যান অনেকে

ফুলতলা (খুলনা) অফিস ॥ দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে একযোগে টিকা প্রদান শুরু হয়। টিকা প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের খুলনার উপ-পরিচালক ইকবাল হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ইউএনও সাদিয়া আফরিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। টিকা গ্রহণের জন্য কেন্দ্রসমূহে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচেপড়া ভিড় ছিল লক্ষণীয়। তবে কেন্দ্র প্রতি ৬শ টিকা বরাদ্দ থাকায় দীর্ঘ লাইনে অপেক্ষা করে অনেকেই টিকা ছাড়াই বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন।

ভাগ