করোনায় ঝিকরগাছার মালয়েশিয়া প্রবাসী শামিম সরদারের মৃত্যু

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার ছেলে সেকেন্ড হোম ভিসায় মালয়েশিয়া প্রবাসী শামিম সরদার (৫১) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । শনিবার দুপুরে মালয়েশিয়ার প্যাথেলিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গঙ্গাধারপুর গ্রামের মৃত মকবুল সরদারের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র রেখে গেছেন। তিনি মালয়েশিয়ার ইউএসজে ১০ এলাকায় সেকেন্ড হোমে বসবাস করতেন। শামিম সরদারের লাশ মালয়েশিয়াতে দাফন করা হবে বলে মরহুমের ভাগ্নে যুবদল নেতা মাসুদ পারভেজ জানিয়েছেন।

ভাগ