কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে রাতের আঁধারে বর্গাচাষি মিজানুর রহমানের ধরন্ত ১৫টি পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান সিংদহ গ্রামের মৃত মতিয়ার বিশ^াসের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ক্ষতিগ্রস্ত বর্গাচাষি মিজানুর রহমান জানান, তিনি জমি বর্গা নিয়ে দুটি জমিতে পেঁপের ক্ষেত করেছেন। শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন দুটি বাগানের ১৫টি ধরন্ত পেঁপে গাছসহ কলা কাটা হয়েছে। এতে তার প্রায় ৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।





