যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কর্মচারী গোলাম রসুল শুক্রবার রাতে চাঁদপাড়া নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিটের সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠুসহ কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।





