জো রুটের ব্যাটে লড়াই করছে ইংলিশরা

লোকসমাজ ডেস্ক॥ প্রথম ইনিংসেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ভারতীয় পেস সামলাতে না পেরে মাত্র ১৮৩ রানেই অলআউট হয়েছে ইংলিশরা। জবাব দিতে নেমে ভারতীয়রাও যে খুব বেশিদুর এগুলো তা কিন্তু নয়। দুই ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন এবং অলি রবিনসনের তোপের মুখে তারা অলআউট হয়েছে ২৭৮ রানে। তবুও বিরাট কোহলিরা লিড নিতে পেরেছে ৯৫ রানের।
প্রথম ইনিংসেই অনেক বড় ব্যবধানে পিছিয়ে গেলো ইংলিশরা। ৯৫ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও কিছুটা বিপদে ইংল্যান্ড। অধিনায়ক জো রুট ধরে না রাখলে এতক্ষণে হয়তো অলআউটই হয়ে যেতো। নিয়মিত বিরতিতেই ইংলিশদের উইকেট তুলে নিচ্ছিল ভারতীয় বোলাররা। বিশেষ করে তিন পেসার মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ এবং শার্দুল ঠাকুর। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট। সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন জো রুট। এ রিপোর্ট লেখার সময় জো রুট ব্যাট করছিলেন ৯৭ রানে। তার সঙ্গে ১০ রান নিয়ে ব্যাট করছেন স্যাম কুরান। ইংল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ২৪৮। লিড দাঁড়িয়েছে ১৫৩ রানের। ৩০ রান করে আউট হয়েছেন জনি বেয়ারেস্ট। ২৮ রান করেন ডোম সিবলি। ২৫ রান করেন ড্যান লরেন্স। জস বাটলার আউট হন ১৭ রান করে।

ভাগ