স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির ফ্রি অক্সিজেন হেল্প সেল আরও ছয়জন মুমূর্ষু রোগী পেল অক্সিজেন সেবা। গতকাল সোমবার তাদের এই সেবা দেয়া হয়। এ নিয়ে জেলা বিএনপির ফ্রি অক্সিজেন হেল্প সেল থেকে মোট ১৮৫ জন মুমূর্ষু রোগী অক্সিজেন সেবা পেল।
গতকাল শহরের দড়াটানা ও ইউনিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পাশাপাশি বেজপাড়া, মুড়লি, বকচর ও উপশহর নিজ বাসভবনে চিকিৎসাধীন রোগীকে এই অক্সিজেন সেবা দেয়া হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল রোগীর শয্যাপাশে অক্সিজেন সিলিন্ডারগুলো পৌঁছে দেন। অনেক রোগীর স্বজনরা ও জেলা বিএনপির ফ্রি অক্সিজেন হেল্প সেল থেকে নিয়ে যান। এদিকে গতকাল সোমবার ও জেলা বিএনপির কার্যালয়ে চলমান বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন কার্যক্রমে ব্যাপক সাড়া মেলে। এদিন ৬৫ জন ব্যক্তি তাদের নিবন্ধন কাজে সম্পন্ন করেন।





