হানিফ ডাকুয়া ॥ যশোর পৌর এলাকায় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করে উপরে পার্কিং টাইলস লাগানোর পর ড্রেনের ভিতরে ময়লা পড়ে আটকে গেলেও পরিস্কার করার সম্ভব না থাকায় স্বল্প বৃষ্টিতে শহরের রেল রোড, পিটিআই রোড এবং টিবি ক্লিনিক রোডসহ ওই এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়ছে।