সড়ক দুর্ঘটনায় আহত ভ্যানচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত শহিদুল ইসলাম (৬২) নামে এক ভ্যান চালক মারা গেছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
মৃতের ছেলে মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, তার পিতা শহিদুল ইসলাম শনিবার দুপুর দেড়টার দিকে চালিয়ে মহেশপুরের শিশুতলা বাজার হতে বাড়ি যাচ্ছিলেন। রাখালভোগা বটতলা মোড়ে পৌছুলে অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল পেছন থেকে ভ্যান সজোরে ধাক্কা দেয়। এ সময় শহিদুল ইসলাম ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে জীবননগর ও চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে সকালে শহিদুল ইসলাম মৃত্যু হয়। শহিদুল ইসলামের বাড়ি মহেশপুরের রাখালভোগা গ্রামে।

ভাগ