স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিশিষ্ট ব্যক্তিত্ব, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আলী আকবরের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। পৃথক পৃথক শোকবার্তায় যশোর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ (বিষু), সহ-সভাপতি শহিদুর রহমান সবুজ, ইউনুছ আলী, জাহাঙ্গীর হোসেন বাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, ইলিয়াছ হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ বাবু মুন্সি, সড়ক সম্পাদক নাছির হোসেন, সহ-সড়ক সম্পাদক শাহ্ জালাল হাজারী, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামীম হোসেন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে। অপর এক শোকবার্তায় যশোর জেলা ট্রাক, টাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর সিদ্দিকী আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ছোট, সহ-সভাপতি জুলফিকার রহমান, আফছার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশা, প্রচার সম্পাদক আবু সাঈদ মিন্টু, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক লিটন হোসেন, কোষাধ্যক্ষ শফিকুজ্জামান মনু, সড়ক সম্পাদক আলাউদ্দিন, মোসলেম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম, ফারুক হোসেন, কবির হোসেন ও রাশিদুল ইসলাম খোকন।





