যশোরে ফুটবল খেলোয়াড়দের খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা মহামারির মধ্যে ফুটবল খেলোয়াড়দের খাদ্য সহায়তা দিল সাবেক ফুটবলার ও সংগঠকবৃন্দ।গতকাল রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক দেবাশীষ মিশ্র জয়, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সোহেল আল মামুন নিশাদ, সাবেক ফুটবলার ক্রীড়া সংগঠক হালিম রেজা, জয়নাল আবেদীন, কাজী জামাল হোসেন, মান্না দে লিটু, মোহাম্মদ সেলিম, পিয়ারুজ্জামান পিরু প্রমুখ। অনুষ্ঠানে খাদ্য সহায়তার অংশ হিসেবে ৬০ জন ফুটবলারকে চাল, ডাল তেল, লবণ, আলু, পেঁয়াজ, চিনি, আটা প্রদান করা হয়।

ভাগ