খুলনা বিভাগে একদিনে ৪০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮০

খুলনা প্রতিনিধি ॥খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৮৮০ জনের। রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া যশোরে সাত জন, খুলনায় ও ঝিনাইদহে পাঁচ জন করে, বাগেরহাট তিন জন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় দুই জন করে মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ৮১২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৪২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৯৫ জন।
খুলনায় নতুন শনাক্ত হয়েছেন ১৮৯ জন। মোট শনাক্ত ২৩ হাজার ৯৬৫ জন। মারা গেছেন ৬২৯ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৫৪ জন। বাগেরহাটে নতুন শনাক্ত ৮৯ জন। মোট শনাক্ত ৬ হাজার ৭১ জন। মারা গেছেন ১২৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৮ জন। সাতক্ষীরায় নতুন শনাক্ত ৮২ জন। মোট শনাক্ত ৫ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৫৩ জন।
যশোরে নতুন শনাক্ত ৮৬ জন। মোট শনাক্ত ১৮ হাজার ৮২৬ জন। মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৭৩ জন। নড়াইলে নতুন শনাক্ত ৩৮ জন। মোট শনাক্ত ৪ হাজার ১৪২ জন। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৮৭ জন। মাগুরায় নতুন শনাক্ত ৪৪ জন। মোট শনাক্ত ৩ হাজার ১২৫ জন। মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৯৬৯ জন। ঝিনাইদহে নতুন শনাক্ত ৮৫ জন। মোট শনাক্ত ৭ হাজার ৬৫৪ জন। মারা গেছেন ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন।
কুষ্টিয়ায় নতুন শনাক্ত ১৮১ জন। মোট শনাক্ত ১৪ হাজার ৪১৫ জন। মারা গেছেন ৫৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯২ জন। চুয়াডাঙ্গায় নতুন শনাক্ত ৫২ জন। মোট শনাক্ত ৬ হাজার ৪৬ জন। মারা গেছেন ১৬৩ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ১৭ জন। মেহেরপুরে নতুন শনাক্ত ৩৪ জন। মোট শনাক্ত ৩ হাজার ৮৬৪ জন। মারা গেছেন ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১০৯ জন।

ভাগ