জুম অ্যাপে নাম ও ছবি পরিবর্তনের উপায়

    লোকসমাজ ডেস্ক॥ করোনাকালে অনেক প্রতিষ্ঠান ‘হোম অফিস বা ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে। এ কারণে বাসা থেকেই করতে হচ্ছে গুরুত্বপূর্ণ সব কাজ। এমনকি মিটিংও সারতে হচ্ছে অনলাইনে। এক্ষেত্রে জুম নামের অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ডেস্কটপ, আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সমান কার্যকর জুম অ্যাপ। এর সাহায্যে মিটিং করা যাবে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই।
    জুম অ্যাপে অনেক সময় নাম ও ছবি পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে। ডেস্কটপ ও স্মার্টফোন দুটি প্ল্যাটফর্মে নাম ও ছবি পরিবর্তন করার উপায় জেনে নেয়া যাক-
    স্মার্টফোনে জুম অ্যাপ
    * অ্যাপে প্রবেশ করে স্ক্রিনের নিচে ডান দিকে ‘সেটিংস’-এ ক্লিক করতে হবে।
    * এবার আপনার নামের ওপর ক্লিক করুন।
    * নাম পরিবর্তন করতে ‘ডিসপ্লে নেম’-এ ক্লিক করুন এবং পপ-আপ বক্সে আপনার নাম পরিবর্তন করুন।
    * ছবি পরিবর্তন করতে ‘প্রফাইল ফটো’-এ ক্লিক করুন এবং নতুন ছবি তোলা বা আপনার গ্যালারি থেকে একটি ছবি নির্বাচন করুন।
    ডেস্কটপে জুম অ্যাপ
    * জুম অ্যাপে প্রবেশ করে অ্যাপ্লিকেশনটির স্ক্রিনের নিচে ‘পার্টিসিপান্টস’-এ ক্লিক করতে হবে। অংশগ্রহণকারীদের একটি তালিকা দেখা যাবে।
    * আপনার নামের ওপর ক্লিক করে ‘মোর’-এ ক্লিক করুন।
    * ‘রিনেইম’-এ ক্লিক করুন এবং পপ-আপ উইন্ডোতে আপনার পছন্দসই নাম লিখুন।
    * প্রোফাইল ছবি যুক্ত করতে একইভাবে ‘মোর’-এ ক্লিক করে ‘অ্যাড এ প্রফাইল পিকচার’-এ ক্লিক করুন এবং আপনার ফাইল ব্রাউজার থেকে একটি ছবি নির্বাচন করুন।

    ভাগ